লাতিন আমেরিকা অঞ্চল থেকে শুধু নয়, সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। ফর্মের তুঙ্গে থাকা সেলেসাওদের তাই রাশিয়া বিশ্বকাপে ধরা হচ্ছে ফেভারিট। গ্রুপ পর্বের ড্র হওয়ার পর তাদের পথটা কেমন হলো, সেই বিষয় নিয়েই কথা বলেছেন রোনালদো।
২০০২ বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করা সাবেক এই স্ট্রাইকার বলেছেন, ‘ড্র আমাদের যে গ্রুপে ফেলেছে, সেটা নিয়ে আমরা খুশি হতেই পারি। আমাদের পুরোপুরিভাবে (গ্রুপের) শীর্ষে থেকে শেষ করার সুযোগ আছে।’ অন্য গ্রুপের সঙ্গে ব্রাজিলের গ্রুপের তুলনা করে রোনালদো বলেছেন, ‘অন্যদের গ্রুপ বেশ কঠিন, তবে আমাদেরটা উন্মুক্ত। তিতে এখন তার কৌশল নিয়ে প্রস্তুতি শুরু করবেন।’ এপি