বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগের কারণ জানালেন জিদান, ‘এটা সত্যি, তাদের পরিসংখ্যানটা অবিশ্বাস্য। তাদের অগণিত গোলে আমরা আশ্চর্য হই। তারা দুজন সেরা খেলোয়াড়।’
তাদের এই লড়াইটা একে অন্যকে উজ্জীবিত করছে মনে করেন বিশ্বকাপ জয়ী ফরাসি অধিনায়ক, ‘একজন আরেকজনকে আরও উপরে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এটা চলবে, তাদের প্রতিদ্বন্দ্বিতা আরও হবে।’
লা লিগায় ১০ ম্যাচে এই মৌসুমে মাত্র ২ গোল করেছেন রোনালদো। ক্লাবের নির্ভরযোগ্য ফরোয়ার্ডের এই হালে দুশ্চিন্তায় নেই জিদান, ‘আমি মনে করি (রোনালদোর সেরা ফর্মে না থাকা) এটা কোনও ব্যাপার নয়। কারণ সে বিশাল। যখন কিছু ব্যাপার তার পক্ষে যায় না, তখন সবসময় একটা উপায় ঠিক খুঁজে বের করে।’
রোনালদোর সমালোচকদের জিদান মনে করিয়ে দিলেন গত মৌসুমে ক্লাবে কী করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড, ‘গত মৌসুমেই তো কত চমৎকার খেলেছে। এই মৌসুম শেষ হতে এখনও অনেক দেরি, মাঝপথেই আসিনি। আরও ছয় মাস আছে। রোনালদোর ব্যাপারে সাবধানে থাকুন, সে স্বরূপে ফিরবেই।’