জাতীয় দলের জার্সি ৫১ বার পরা রিকুয়েলমের মতে, আর্জেন্টিনা ফেভারিট না হলেও সম্ভাবনা আছে। মেসি তার সেরা পারফরম্যান্স করতে পারলে বিশ্ব জয় করতে পারে সাবেক দুইবারের চ্যাম্পিয়নরা।
‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রথম পর্বে খেলবে আর্জেন্টিনা। সফল হতে গেলে পুরো দলকে একসঙ্গে ঝাপিয়ে পড়তে হবে, বিশেষ করে মেসিকে। রিকুয়েলমের আশা এমনই, ‘আশা করি আমরা ভালো করবো। দলের সবাই ভালো করবে। তবে মেসি ভালো খেললে আর্জেন্টিনার জয়ের অনেক সুযোগ থাকবে। সে ছন্দে থাকলে, কোনও কিছু কঠিন হবে না।’
আর্জেন্টিনার সাবেক ১০ নম্বর জার্সিধারী আরও যোগ করেছেন, ‘আমি সাম্পাওলিকে জানি না। আসল ব্যাপার হলো, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। আমরা উদযাপন করতে চাই। আর মেসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন আছে, তখন তার ওপর অনেক নির্ভরশীল হওয়াই যায়।’