সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবলে চ্যাম্পিয়ন দেবহাটা উপজেলা

সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবলসাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা উপজেলা দল। সাতক্ষীরা সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে তারা।

বুধবার সাতক্ষীরা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এই ফাইনালে প্রথমার্ধের ৮ মিনিটে স্ট্রাইকার সাব্বিরের দেওয়া দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় দেবহাটা উপজেলা।

সদর উপজেলা দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ফলে ১-০ গোলের জয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় দেবহাটা উপজেলা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল মো. মহিউদ্দিন।