প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ সবুজ

চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ সবুজ দলের খেলোয়াড়দের উল্লাসঢাকা জেলা প্রথম প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ সবুজ দল। রবিবার ফাইনালে তারা ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে ৭-০ গোলে হারিয়েছে ধামরাই লাল দলকে।

এই প্রতিযোগিতায় ১২টি গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন কেরানীগঞ্জ সবুজ দলের মিথিলা। ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি। এছাড়া শান্ত ২টি এবং ‍সুরমি ও কানন একটি করে গোল করেছেন।

১৪টি দল দুই গ্রুপে ভাগ হয়ে পাঁচ দিনের লড়াইয়ে অংশ নেয়।

ফাইনালে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।