মাদারীপুরে মিনি টার্ফ উদ্বোধন

মিনি টার্ফের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, পাশে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি-বাফুফেএশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তিনটি মিনি টার্ফ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। ২০১৭ সালের প্রকল্প অনুযায়ী, টার্ফ তিনটি দেশের তিন জেলায় বসানোর সিদ্ধান্ত হয়েছে। প্রথম টার্ফ বসেছে নীলফামারীতে, আর শুক্রবার দ্বিতীয়টি বসলো মাদারীপুরে।

প্রধান অতিথি হিসেবে টার্ফের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টার্ফের মাধ্যমে ঢাকার বাইরের জেলাগুলো থেকে নতুন ফুটবলার উঠে আসার আশাবাদ জানানো হয়।

এএফসির দেওয়া তৃতীয় টার্ফ বসবে ফেনীতে। বাফুফের লক্ষ্য, ধীরে ধীরে দেশের প্রত্যেক জেলায় মিনি টার্ফ স্থাপন করা।