রিয়াল কোচের বিশ্বাস, ঘরের মাঠে ফিরে আসার জন্য সব চেষ্টা করবে পিএসজি। জিদান বলেছেন, ‘এখনও ৯০ মিনিটের খেলা বাকি। এই লড়াই শেষ হয়ে যায়নি।’
এই জয়ের জন্য ভক্তদের ধন্যবাদ দিলেন ৪৫ বছর বয়সী কোচ, ‘দারুণ একটা ম্যাচ খেলেছি, আমরা খুশি। আমাদের ভক্তরাও দারুণ, তারা সবসময় আমাদের সঙ্গে ছিল। ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও তারা আমাদের সমর্থন দিয়ে গেছে।’
পরের লেগেও সবাইকে পাশে চান জিদান, ‘আজ আমাদের জন্য খুশির দিন। কিন্তু তিন সপ্তাহের মধ্যে আরেকটি ম্যাচ খেলব আমরা। জানি আমাদের ভুগতে হতে পারে।’
বাজে মৌসুম কাটছিল রিয়ালের, সঙ্গে বাড়ছিল জিদানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও। আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছেন তিনি। তারপরও কোন ধরনের গুজবে কান দিতে চান না ফরাসি কোচ, ‘আমি কাজ করে যাব। ফিরতি লেগ এখনও আছে। তীব্র বাসনা নিয়ে খেলতে হবে সেটা। এর আগে অনেক কিছু হতে পারে, দেখা যাক।’ ইএসপিএনএফসি