রিয়ালের রোনালদোর চ্যাম্পিয়নস লিগে ‘সেঞ্চুরি’

15186415708504রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে এই মৌসুমে লা লিগায় বাজে ফর্ম কাটানোর ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু চ্যাম্পিয়নস লিগে চালু রেখেছেন ‘গোল মেশিন’। বুধবার পিএসজির বিপক্ষে ৩-১ গোলের জয়ে করলেন জোড়া গোল এবং রিয়ালের জার্সিতে হলো তার ‘সেঞ্চুরি’।

রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এখন রোনালদোর গোল ১০১টি। সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির বিপক্ষে পেনাল্টিতে এক ক্লাবের হয়ে শততম চ্যাম্পিয়নস লিগ গোল করেন তিনি। রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ মঞ্চে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন পর্তুগিজ উইঙ্গার।

সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোল ১১৬টি। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি করেছিলেন ১৫ গোল। পিএসজির বিপক্ষে কেবল একটি নয়, গড়েছেন আরেকটি রেকর্ড। এই চ্যাম্পিয়নস লিগের ৭ ম্যাচের সবগুলোতে গোল করলেন রোনালদো। এবার তার গোল ১১টি।

এক ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে শততম গোলদাতার তালিকায় হয়তো খুব বেশি দিন ‘একমাত্র’ থাকতে পারছেন না রোনালদো। ৯৭ গোল করে তার পেছনে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। মার্কা