লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতের এই ম্যাচ দিয়েই লা লিগায় দীর্ঘদিন পর বার্সেলোনার বিপক্ষে বাজে পেনাল্টির বাঁশি। বক্সের ভেতর লুকাস দিনিয়ার হাতে বল লাগলে রেফারি আন্তোনিও মাতেও লাহোস পেনাল্টি ‘উপহার’ দেন লাস পালমাসকে। ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি বার্সেলোনার বিপক্ষে লিগে শেষবার পেনাল্টি পেয়েছিল কোনও দল। বৃহস্পতিবার রাতে ৭৯ ম্যাচ পর আবারও সেই দৃশ্য দেখে ফুটবল বিশ্ব।
৭৪৬ দিন আগে সেল্তা ভিগো পেয়েছিল বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি। জোর্দি আলবার ফাউলে শেষবার পেনাল্টি হজম করা কাতালানরা এবার এই লেফটব্যাকের জায়গায় খেলা দিনিয়ার কারণে দীর্ঘদিন পর প্রতিপক্ষকে দিল পেনাল্টি ‘উপহার’।
এই দুই স্পট কিকের মাঝে বার্সেলোনা ২১টি পেনাল্টি পেলেও তারা হজম করেনি একটিও। যে রেফারি এবার তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন, সেই লোহাসও বার্সেলোনার সূচিতে ২৬ ম্যাচ পরিচালনা করে কাতালানদের পক্ষে পাঁচবার বাজিয়েছেন পেনাল্টির বাঁশি। মার্কা