আইএফএবি’র এই অনুমোদন রাশিয়া বিশ্বকাপে ভিএআর ব্যবহারের পথ তৈরি করলো। ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে এই প্রযুক্তির ব্যবহার হয়েছিল। তাছাড়া বুন্দেসলিগা ও সিরি ‘এ’ সহ বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। আগামী মৌসুমে লা লিগাও এই প্রযুক্তির দ্বারস্থ হবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী ১৬ মার্চ বোগোটায় ফিফা কাউন্সিলের পরের মিটিংয়ে ভিএআর প্রযুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গোল, পেনাল্টি ও লাল কার্ডের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিতর্ক এড়াতে ভিএআর স্পষ্ট ফলাফল দেয়। গোল ডটকম