আগের জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এদিন মাঠে নেমেছিল সেথু এফসি। ভারতের মহিলা ফুটবল লিগে নিজেদের পঞ্চম ম্যাচে টানা চতুর্থ জয় পেতে বড় বেগ পেতে হয়নি তামিলনাড়ু প্রদেশের দলটির। এই নিয়ে পাঁচ ম্যাচে ৬টি গোল সাবিনার।
মেঘালয়ের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে অধিনায়ক ইন্দুমতির গোলে সেথু এফসি এগিয়ে যায়। যদিও ৩৩ মিনিটে গোল শোধ করেন ইন্দিরা গান্ধীর প্রদীপা।
বিরতির পর সাবিনা ঝলক। বেশ ছন্দেই আছেন এই স্ট্রাইকার। ৭৫ মিনিটে মনীষার ডানপ্রান্তের ক্রসে সাবিনা পোস্টের সামনে থেকে প্লেসিংয়ে করেন ২-১। ১১ মিনিট পর সাবিনা দলের তৃতীয় গোল করে দলের জয় সুনিশ্চিত করেন।
আগামী ৮ এপ্রিল লিগের শেষ ম্যাচে সাবিনার দল মুখোমুখি হবে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের।