গোলের পর গোল করে যাচ্ছেন সালাহ। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে এরই মধ্যে করে ফেলেছেন ২৯ গোল। মাত্র ৩ গোল দূরে আছেন এক মৌসুমে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া থেকে। সব প্রতিযোগিতা মিলে ৩৮ গোল করা মিশরীয় ফরোয়ার্ডে মুগ্ধ রাশ। ২৫ বছর বয়সী তারকা মেসি ও রোনালদো পর্যায়ে যাবেন বলে মনে করেন তিনি।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারানোর ম্যাচে প্রথম লক্ষ্যভেদটা ছিল সালাহর। পরে সাদিও মানেকে দিয়ে করিয়েছেন আরেকটি। রাশ রীতিমত মুগ্ধ এই ফরোয়ার্ডে, ‘আমি অবাক। যদি কেউ আমাকে বলতো সে্ এক মৌসুমে ৩০ গোল করবে, তাহলে সম্ভবত আমি হাসতাম। অথচ সে এরই মধ্যে সেটা করে ফেলেছে। আমার কাছে ও সত্যি অসাধারণ। ওয়াটফোর্ডের বিপক্ষে ওকে আমি দেখেছি, যেখানে একাই ৪ গোল করেছিল। ও সত্যিই অসাধারণ।’
এরপরই মেসি ও রোনালদোর সঙ্গে জুড়ে দিলেন সালাহর নাম, ‘আমার কাছে বিশ্বের দুই সেরা খেলোয়াড় মেসি ও রোনালদো, এতে কোনও সন্দেহ নেই। ওরা ফুটবলে আছে অনেক বছর ধরে, ওই ম্যাচে সালাহকে দেখে সেটা মনে হয়েছে। পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারলে সালাহও ওই পর্যায়ে যেতে পারবে।’ গোল ডটকম