জেমস পালোত্তাকে জরিমানা গুনতে হয়েছে বুনো উদযাপন করায়। রাস্তায় ভক্তদের সঙ্গে তার বাধভাঙা আনন্দ প্রকাশে সমস্যা ছিল না। কিন্তু সেটা তিনি করেছেন রোমের পিয়াজ্জা দেল পোপোলো ঝর্ণার নিচে। রোমার টুইটারে প্রকাশিত ১১ সেকেন্ডের এক ভিডিওতে দেখা গেছে, ওই ঝর্ণার পানিতে লাফালাফি করছেন পালোত্তা।
এই ঝর্ণাগুলোর নিচে লাফালাফি করা আইনত অপরাধ। এ কারণেই ৬০ বছর বয়সী প্রেসিডেন্টকে গুনতে হয়েছে জরিমানা, অঙ্কে যেটা দাঁড়ায় ৪৫০ ইউরো। শহরটির মেয়রের কাছে ক্ষমা চেয়ে জরিমানা দিয়েও দিয়েছেন পালোত্তা। তাছাড়া ঝর্ণাটি সংস্কারের জন্য ২ লাখ ৩০ হাজার ইউরো দিয়েছেন তিনি।
উদযাপন নিয়ে পালোত্তা বলেছেন, ‘আমার যে এটা করা উচিত নয়, সেটা ওই সময় ভাবার কোনও মানেই ছিল না। মনে হচ্ছিল কলেজ জীবনে ফিরে গেছি।’ ইএসপিএনএফসি