ক্ষমা চাইলেন বায়ার্নের ‘ভিলেন’ গোলরক্ষক

বায়ার্ন মিউনিখ গোলরক্ষক সভেন উলরিচনিজেকে কিছুতেই মাফ করতে পারছেন না সভেন উলরিচ। সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বিশাল এক ভুল করার পর অনুশোচনায় পুড়ছেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক। রিয়াল মাদ্রিদকে ‘হাতে তুলে’ দেওয়া গোল ‘উপহার’ দেওয়ার পর ক্লাব ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

দ্বিতীয়ার্ধের বাঁশি বাজার পরপরই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় করিম বেনজিমার লক্ষ্যভেদে। তাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে ‘লস ব্লাঙ্কোস’ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। সতীর্থ কোরেতিন ওলিসোর ব্যাক পাসে দ্বিধার মধ্যে পড়ে ‘স্লিপ’ কাটলেন উলরিচ, যে স্লিপে বিশাল ধাক্কা খায় বায়ার্ন। সতীর্থের দেওয়া ব্যাক পাস শুরুতে হাত দিয়ে ধরতে চেয়েছিলেন এই গোলরক্ষক। কিন্তু যখন বুঝতে পারলেন, ততক্ষণে দেরী হয়ে গেছে। হাত বাদ দিয়ে পা দিয়ে ক্লিয়ার করার ক্ষীণ চেষ্টা করলেও বল চলে যায় তার দুই পায়ের মাঝখান দিয়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে বেনজিমা কি আর ভুল হয়।

ওই গোলটি না হলে হয়তো বায়ার্ন নির্ধারিত সময় শেষ করতো ২-১ গোলে, তাতে ম্যাচ গড়াতো অতিরিক্ত সময়ে। এই ভাবনাটাই বেশি করে পোড়াচ্ছে উলরিচকে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন জার্মান গোলরক্ষক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর আমি কতটা হতাশ, তা ভাষায় বর্ণনা করতে পারব না। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, নিজেদের সেরাটাও দিচ্ছিলাম, কিন্তু এরপরই হলো আমার অপ্রয়োজনীয় ভুলটা। আমি কোনও ব্যাখ্যা দিতে পারছি না, আমি দুঃখিত আমার দল ও ভক্তদের কাছে।’

গত বছর মানুয়েল নয়ার চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেলে বায়ার্নের গোলবারের দায়িত্ব পড়ে উলরিচের কাঁধে। তার দারুণ দক্ষতায় বাধা পেরিয়ে ব্যাভারিয়ানরা লিগ শিরোপা জেতার সঙ্গে ফাইনালে ‍উঠেছে জার্মান কাপের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠেছিল, কিন্তু সেখানেই বড় এক ভুল করলেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে ৪০তম ও বায়ার্নের জার্সিতে ১৩তম ম্যাচ খেলা এই গোলরক্ষক।

সেমিফাইনালের দ্বিতীয় লেগ ২-২ গোলে ড্র হওয়ার পরও ৪-৩ অগ্রগামিতায় ফাইনালে ওঠেছে রিয়াল, আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্যাভারিয়ানদের। মার্কা