কারভাহালের বাদ পড়া ছিল প্রত্যাশিত। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। আগামী ২৬ মে লিভারপুলের বিপক্ষে ফাইনালের জন্য ফিট থাকার লক্ষ্যে কাজ করছেন এই ফুলব্যাক।
বায়ার্নের বিপক্ষে কাঁধের সমস্যায় পড়েছিলেন ইস্কো। তবে এল ক্লাসিকোর আগে ট্রেনিংয়ে তার ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন জিনেদিন জিদান।
পায়ের ইনজুরিতে এখনও শঙ্কায় আছেন রাফায়েল ভারানে। তবে ফ্রান্সের এই সেন্টারব্যাককে বার্সার বিপক্ষে দলে রেখেছেন কোচ।
বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে প্রাণবন্ত রাখতে লেগানেসের বিপক্ষে গত লিগ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোনালদোকে। তাকে ছাড়াই দল জিতেছিল ২-১ গোলে। পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে এবার লা লিগায় ৩৪ ম্যাচ অজেয় থাকা বার্সাকে থামানোর লক্ষ্য রিয়ালের। গোল ডটকম