৮ কোটি টাকার নতুন চুক্তি বাফুফের

বাফুফে ভবনআগামী মৌসুম থেকে বিভিন্ন প্রতিযোগিতার জন্য নতুন একটি চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চুক্তি অনুযায়ী, বাফুফেকে প্রতি বছর ৮ কোটি টাকা অথবা এক মিলিয়ন ডলার দেবে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক স্পোর্টস এজেন্সি  ‘এমপি অ্যান্ড সিলভা’। চুক্তির মেয়াদ পাঁচ বছর।

শনিবার নির্বাহী কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘এমপি অ্যান্ড সিলভার কাছে স্পন্সরশিপ রাইটস বিক্রি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে এক মিলিয়ন ডলার অথবা ৮ কোটি টাকা আমাদের দেবে। এরই মধ্যে আড়াই লাখ ডলার আমরা পেয়েছি। আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের সব ম্যাচ স্পন্সর করবে প্রতিষ্ঠানটি।’

এই সভায় বাফুফের ২১টির মধ্যে ১৮টি স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এই ১৮টি কমিটির চেয়ারম্যান বহাল থাকবেন।