সালাহর সাফল্যে অনুপ্রাণিত আলিসন

আলিসন বেকারলিভারপুল তাদের রেকর্ড ৪২ মিলিয়ন ইউরোতে রোমা থেকে মোহাম্মদ সালাহকে এনেছিল। এত দামে তাকে কেনায় অ্যানফিল্ডে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু মৌসুম শেষে মিশরীয় ফরোয়ার্ড নিজের মূল্য দেখিয়ে দিয়েছেন রেকর্ড সংখ্যক গোল করে। তার এই সাফল্যে অনুপ্রাণিত গোলরক্ষক আলিসন বেকার।

সালাহর মতো রোমা থেকে এই মৌসুমে অ্যানফিল্ডের ক্লাবে এসেছেন আলিসন। সাড়ে ৭২ মিলিয়ন ইউরোতে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। যদিও অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে চুক্তি করে সেটা ভেঙে দেন কেপা আরিজাবালাগা।

লিভারপুলে চুক্তি করার পর আলিসনের সামনেও নিজেকে প্রমাণ করার কঠিন পরীক্ষা। দ্য মিররকে এই ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেছেন, ‘হ্যাঁ, এটা ছিল রোমার জন্য বড় লেনদেন। তারা রেকর্ড ফি পেয়েছে এবং তারা খুব খুশি হয়েছিল। এটা যে লিভারপুলের জন্য ভালো লেনদেন সেটা নিশ্চিত করতে আমি কঠোর পরিশ্রম করবো, এখন এটাই ‍গুরুত্বপূর্ণ।’

সালাহর উদাহরণ টেনে আলিসন আরও বলেছেন, ‘আমি জানি, সালাহও (মনে হয়েছিল) রোমার জন্য ভালো লেনদেন ছিল, কিন্তু এখন লোকজন বলছে এটা লিভারপুলের জন্য ভালো হয়েছে। আমি চাই, শেষ পর্যন্ত তারা যেন বলে আমাকে এত দামে কিনেও ভালো করেছে লিভারপুল।’ গোল ডটকম