নক আউট পদ্ধতিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে হবে ছেলেদের এই প্রতিযোগিতা। ৮ বিভাগের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্ব খেলবে ঢাকায়। প্রতিযোগিতায় ভালো পারফর্ম করা ফুটবলাদের দীর্ঘমেয়াদে অনুশীলনের সুযোগ দেওয়া হবে।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল প্রমুখ।