মেসি-সুয়ারেসের জোড়ায় বার্সেলোনার গোল উৎসব

মেসি-সুয়ারেস জোড়া গোল করেছেন, বানিয়েও দিয়েছেনখেলা শুরু হতেই গোল, নবাগত হুয়েস্কা চমকেই দিয়েছিল বার্সেলোনাকে। চমকটা তারা ধরে রেখেছিল প্রথমার্ধ পর্যন্ত। কিন্তু কাতালান জায়ান্টরা তাদের নিয়ে ছেলেখেলা করলো শেষ ৪৫ মিনিট। লা লিগায় তৃতীয় ম্যাচে লিওনেল মেসি ও লুই সুয়ারেসের জোড়া গোলে হুয়েস্কাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদের মতোই লিগে শতভাগ সাফল্য ধরে রাখল বার্সা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান পয়েন্টে গোলব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় রিয়াল।

ইতিহাস ঘাটলে বার্সার গোল উৎসব ছিল প্রত্যাশিত। আগে কেবল দুইবারের দেখায় কাতালানদের কাছে বিধ্বস্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে হুয়েস্কার। ২০১৪ সালে কোপা দেল রের দুই লেগ মিলিয়ে ১২-১ গোলে হেরেছিল তারা। ন্যু ক্যাম্পেই খেয়েছিল ৯ গোল।

শুরুতে গোল করে চমকে দিয়েছিল হুয়েস্কাঅবশ্য লিগে উন্নীত হয়ে শুরু থেকে দারুণ অর্জন করেছে হুয়েস্কা। অ্যাইবারকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করে তারা। তারপর বিলবাওর কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ এ ড্র করে তারা। বার্সেলোনার মাঠেও তারা চমক দেখায় মাত্র ৩ মিনিটে গোল করে। স্যামুয়েল লঙ্গোর অ্যাসিস্টে প্রথম সুযোগেই মার্ক আন্দ্রে টের-স্টেগেনকে পরাস্ত করেন হুয়ান হার্নান্দেস।

শুরুর এই ধাক্কা বার্সা কাটিয়ে উঠতে সময় নেয়নি বেশি। ১৬ মিনিটে মেসি জাদুতে সমতা ফেরায় তারা। ইভান রাকিতিচের পাসে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিকে এগিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বার্সা অধিনায়ক। ২৪ মিনিটে জোর্দি আলবার পাস আটকাতে গিয়ে জর্জ পুলিদো আত্মঘাতী গোল করলে ২-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা।

আলবার চমত্কার নিচু ক্রস থেকে সুয়ারেস করেন বার্সার তৃতীয় গোল। ৩৯ মিনিটে স্কোর দাঁড়ায় ৩-১ এ। যদিও বিরতির তিন মিনিট আগে মই গোমেসের ক্রস থেকে অ্যালেক্স গ্যালারের গোলে ব্যবধান কমায় হুয়েস্কা। বিরতির পর ম্যাচে ফেরার ইঙ্গিত তারা দিয়েছিল দ্বিতীয় গোল করে।

বার্নারকে বোকা বানিয়ে বল জালে জড়ালেন মেসিকিন্তু দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নদের কাছে এক কথায় ‍উড়ে গেছে অতিথিরা। ৪৮ মিনিটে সুয়ারেস চতুর্থ গোল বানিয়ে দেন উসমান দেম্বেলেকে। চার মিনিট পর মেসির তুলে দেওয়া বলে নিখুঁত ভলিতে ৫-২ করেন রাকিতিচ। ৬১ মিনিটে বার্সার ষষ্ঠ গোল আসে ফিলিপ কৌতিনিয়োর অ্যাসিস্টে। টের স্টেগেনের থ্রোয়ে বল মাঝমাঠের দিকে বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। বল পায়ে নেন মেসি, এক দৌড়ে হুয়েস্কা গোলরক্ষক বার্নারকে পরাস্ত করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

৮১ মিনিটে বুদ্ধিদ্বীপ্ত পাসে আলবাকে দিয়ে গোল করান মেসি। দুইজন ডিফেন্ডারের বাধার মুখে সামনে বল বাড়িয়ে দেন অধিনায়ক। বার্নার নিচু হয়ে বল ঠেকাতে গেলেও আলবার শট তার পায়ের নিচ দিয়ে জালে জড়ায়। ৭ গোল করেও ক্ষান্তি দেয়নি বার্সা। ৯২তম মিনিটে হুয়েস্কার ডিবক্সে বার্নারের ফাউলের শিকার হন সুয়ারেস। পরের মিনিটে পেনাল্টি শটে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন উরুগুয়ান স্ট্রাইকার। গোল ডটকম