শিষ্যদের প্রশংসায় জেমি ডে

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ কোচ জেমি ডেযে কোনও টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচ জিতে দারুণ খুশি জেমি ডে। খেলা শেষে সবার আগে শিষ্যদের প্রশংসা করলেন বাংলাদেশ কোচ।

১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে জেমি ডে বলেছেন, ‘ছেলেরা ভালো খেলেছে। তারা অনেক পরিশ্রম করেছে। তাদের কঠোর পরিশ্রমের সুফল পেয়েছে দল।’

সোমবার লাওসের বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে খেলার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘সাফ ফুটবলে আমরা অন্য ফর্মেশনে খেলেছিলাম। এবার বৈচিত্র্য আনার  জন্য ফর্মেশন বদল করেছি, আর প্রথম ম্যাচেই সফল হয়েছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।’

৫ অক্টোবর পরের ম্যাচে ফিলিপাইনকেও হারানোর লক্ষ্য বাংলাদেশ কোচের, ‘পরের ম্যাচেও জিততে চাই। জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামবো।’