হফেনহেইমের বিপক্ষে আগুয়েরোকে নিয়ে দোটানায় গার্দিওলা

দতৃবুাতকবিৃুািলিওঁর বিপক্ষে হেরে শুরু হয়েছে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ। ঘরের মাঠে হারা দলটি মঙ্গলবার রাতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক হফেনহেইমের। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সের্হিয়ো আগুয়েরোকে নামানো নিয়ে দোটানায় কোচ পেপ গার্দিওলা।

পায়ের ছোট চোটে ভুগছেন আগুয়েরো। ম্যানসিটির শীর্ষ গোলদাতা তারপরও জার্মানিতে গেছেন দলের সঙ্গে। সেখানে ফিটনেসের প্রমাণ দিয়েই জায়গা করে নিতে হবে দলে। এজন্য তাকে যতটুকু দরকার সময় দিতে চান স্প্যানিশ কোচ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গার্দিওলা বললেন, ‘হফেনহেইমের বিপক্ষে বড় ম্যাচ। আগুয়েরো আমাদের সঙ্গে এখানে এসেছে কারণ চিকিৎসক বলেছেন সে খেলতে পারবে। কিন্তু আমরা ম্যাচ শুরুর আগে বলতে পারব সে খেলবে নাকি গ্যাব্রিয়েল জেসুস।’

বার্সেলোনার সাবেক কোচ আরও জানান, কেভিন ডি ব্রুইন অনুশীলনে ফিরলেও হফেনহেইমের বিপক্ষে খেলবেন না। পুরোপুরি পস্তুত হলেই বেলজিয়াম তারকাকে জায়গা করে দেবেন দলে। গোল ডটকম