‘এ’ গ্রুপের আগের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে যাওয়া মালদ্বীপের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামী সোমবার গ্রুপ সেরার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের।
শনিবার নেপালের আনফা কমপ্লেক্সে লাল-সবুজ দলের গোল উৎসবের সূচনা একাদশ মিনিটে। কামরান উদ্দিন রাজুর গড়া আক্রমণ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন উচ্ছ্বাস। ২০ মিনিটে আবার উচ্ছ্বাসের গোল। লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে দুজনকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
বিরতির পরও বাংলাদেশের আক্রমণে ভাটা পড়েনি। ৪৬ মিনিটে উচ্ছ্বাসের চতুর্থ গোলের পরের মিনিটে স্কোরলাইন ৬-০ করেন রাসেল আহমেদ। ৬৬ মিনিটে রাসেলের দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত। থ্রো-ইন হাঁটু দিয়ে নামিয়ে দারুণ ফ্লিকে বল জালে পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড।
৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমানের ব্যাক ভলিতে করা গোলটিও অনবদ্য। ইনজুরি সময়ে ম্যাচের শেষ গোলও করেন আশিকুর।