গত ২১ অক্টোবর সেভিয়ার বিপক্ষে খেলার সময় ডান হাতের হাড় ভাঙে মেসির। তারপর ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা হয়নি তার। মাত্র দেড় সপ্তাহের ব্যবধানে অনুশীলন করে দ্রুত সুস্থ হওয়ার ইঙ্গিত দিলেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
অবশ্য বার্সা কোনও ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনার তারকাকে নিয়ে। বুধবার কোপা দেল রে খেলতে কালচারাল লিওনেসার মাঠে তাকে ছাড়াই গেছে কাতালান জায়ান্টরা। আগামী শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগাতেও তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে অনুশীলনে তার ফিটনেস আশাবাদী করে তুলছে ক্লাবকে। আগামী মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে তাকে মাঠে দেখার সম্ভাবনা জাগাচ্ছে। সেটা না হলেও ১১ নভেম্বর আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মেসির ফেরা প্রায় নিশ্চিত। গোল ডটকম, ইএসপিএনএফসি