২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। বার্সার তখনকার কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গিয়েছিল অন্য মাত্রায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যেও ছিল একই ধরনের ‘শত্রুতা’। ইনিয়েস্তার মতে, তারই প্রভাব পড়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে। আগের আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই।
দুই ক্লাসিকো দলের শত্রুতা নিয়ে কথা বললেন গত মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়া ইনিয়েস্তা, ‘ওই সময়ের পরিস্থিতি যে অস্বস্তিকর ছিল সেটা জানতে আপনাকে বার্সেলোনা বা রিয়ালে থাকতে হবে না। এটার কলকাঠি নাড়ছিলেন মরিনহো। আগের সবসময়ের মতো প্রতিদ্বন্দ্বিতা তখন ছিল না, এটা সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেখানে ছিল কেবল ঘৃণা। এটা ছিল অসহনীয়।’
সবশেষে বার্সার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘মরিনহোর কারণে তৈরি বার্সা-রিয়ালের এই উত্তেজনা সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় দল (স্পেন) ও সতীর্থদের।’ গোল ডটকম