রিকাবি ফুটবলে চ্যাম্পিয়ন হিলি একাদশ

HILI FOOTBAL PIC 3দিনাজপুরের হিলিতে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় আয়োজিত রিকাবি ফুটবলের ফাইনালে রানিগঞ্জ ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিলি ফুটবল একাদশ।

রিকাবি যুব সংঘের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় হিলির রিকাবি ফুটবল মাঠে এই ফাইনাল হয়। হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, আলিহাট ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবু, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন খেলার উদ্বোধন করেন।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গত ১ নভেম্বর ১৬ দল নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। ফাইনালে বিজয়ীদের পুরস্কার হিসেবে গরু ও রানার্সআপ দলকে খাসি দেওয়া হয়।