১-০ গোলে চেলসি হারিয়েছে এএফসি বোর্নমাউথকে। আর ২-০ গোলে আর্সেনালের মাঠে জিতেছে টটেনহ্যাম।
স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের গোলমুখে কয়েকবার হানা দিয়েও সফল হয়নি চেলসি। শেষ পর্যন্ত বদলি নামা এডেন হ্যাজার্ডের গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে তারা। ৮৪ মিনিটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান তারকা।
গত নভেম্বরে টটেনহ্যামের কাছে প্রিমিয়ার লিগে হারের প্রতিশোধ নিতেই এবার মাঠে নামবে চেলসি। অন্য দিকে ২০১৫ সালের ফাইনালে হারের দুঃখ ভুলে আরেকবার শিরোপার লড়াইয়ে উঠতে মরিয়া স্পাররা।
আগামী ৮ জানুয়ারিতে দুই লেগের সেমিফাইনালে মুখোমুখি হবে টটেনহ্যাম ও চেলসি। একই দিন তৃতীয় বিভাগের ক্লাব বার্টন অ্যালবিওনকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।