চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে লিভারপুলকে ম্যানসিটি ধরতে পারবে কিনা প্রশ্নে গার্দিওলার সংশয় ভরা জবাব, ‘সত্যি কথা হচ্ছে আমি জানি না। আমি কী ভাবছি? হ্যাঁ, আমরা প্রস্তুত। এনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কী হবে জানি না।’
ম্যানসিটি কোচ আরও যোগ করেছেন, ‘ব্যাপারটা একই, আমরা যখন ১০ বা ১১ পয়েন্টে (গত মৌসুমে) এগিয়ে ছিলাম। তখনও যদি জিজ্ঞাসা করতেন যে আমরা লম্বা সময়ের জন্য এই দূরত্ব ধরে রাখতে পারব কিনা, বলতাম জানি না।’
ফেভারিট হওয়ার চাপ দল কাটিয়ে উঠলে ক্লাব ইতিহাস গড়া সম্ভব মনে করেন গার্দিওলা। খেলোয়াড়দের লড়াই করার মানসিকতা ইতিবাচক ফল আনবে বিশ্বাস তার, ‘আমার মনে পরিকল্পনা আছে। জানি কী করতে চাই আমরা। খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো। তবে আমি ভালো বলতে পারছি না কী হতে যাচ্ছে।’ গোল ডটকম