প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আমিরাতের সঙ্গী কিরগিজস্তান। ‘এ’ গ্রুপের তিন দল মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।
বুধবার প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ এপ্রিল স্বাগতিকদের দ্বিতীয় প্রতিপক্ষ কিরগিজস্তান। ২৯ ও ৩০ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল, ফাইনাল ৩ মে।
ঘরের মাঠে খেলা, তাই শিরোপা জিততে আশাবাদী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবো। মেয়েরা কঠোর পরিশ্রম করছে। আশা করি, বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে।’