শনিবার ঘরের মাঠে মিলানকে তারা হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে শিরোপা তাদের হাতছোঁয়া দূরত্বে। ৩১ ম্যাচে ৮৪ পয়েন্টে শীর্ষে জুভেন্টাস। ২১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। নেপলস ক্লাবটি রবিবার জেনোয়ার মাঠে হারলেই এই মৌসুমের ইতালিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আয়াক্সের মাঠে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল খেলবে জুভরা। ৭ ম্যাচ আগেই নিশ্চিত হবে টানা অষ্টম সিরি ‘এ’ শিরোপা।
১৯ বছর বয়সী কিন বদলি নেমে ৮৪ মিনিটে জয়সূচক গোল করেন। মিরালেম পিহানিচের পাস থেকে পেপে রেইনাকে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড। এনিয়ে লিগের ৫ ম্যাচে পঞ্চম গোল পেলেন তিনি।
টিয়েমো বাকায়োকোর বাড়িয়ে দেওয়া বল থেকে পিয়াতেকের গোলে এগিয়ে যায় মিলান। জুভেন্টাস সমতা ফেরায় পেনাল্টি গোলে। মাতেও মুসাচ্চিও ফাউল করেন পাউলো দিবালাকে, আর্জেন্টাইন ফরোয়ার্ড স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন। ইএসপিএনএফসি