মঙ্গলবার দিবাগত রাত একটায় টটেনহামের ‘নতুন মাঠ’ হোয়াইট হার্ট লেনে নামছে ফর্মের তুঙ্গে থাকা ম্যানসিটি। দুই দল একে অপরের অনেক চেনা হলেও প্রথমবার ইউরোপিয়ান মঞ্চে মুখোমুখি হচ্ছে। যেখানে এই টুর্নামেন্টে অতীত ইতিহাস দুই দলের জন্য খুব একটা সুখের নয়।
২০১১ সালের পর চ্যাম্পিয়নস লিগে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে টটেনহাম। আর গতবার ইংলিশ প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল ম্যানসিটি। এনিয়ে অল-ইংলিশ কোয়ার্টার ফাইনাল হচ্ছে ষষ্ঠবার।
নতুন মঞ্চ হলেও প্রিমিয়ার লিগের পরিসংখ্যান এগিয়ে রাখবে ম্যানসিটিকে। স্পারদের বিপক্ষে গত ১৬ ম্যাচে তারা জিতেছে ১১টি, ড্র একটি আর চারটি হার।
সাম্প্রতিক পারফরম্যান্সও ফেভারিট হিসেবে এগিয়ে রাখছে ম্যানসিটিকে। গত ২৯ জানুয়ারি থেকে অজেয় পেপ গার্দিওলার দল। সবশেষ গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়ে এফএ কাপ ফাইনালে উঠেছে তারা। তিন দিনের ব্যবধানে আবারও মাঠে নামছে সিটিজেনরা। ক্লান্তির ঝুঁকি থাকছে কিনা প্রশ্নে গার্দিওলার জবাব, ‘আমি জানি না পায়ে আর মনে আমরা কতটা প্রাণবন্ত। এফএ কাপে আমরা ভালোই খেলেছি।’
ম্যানসিটি সমীহ পাচ্ছে স্পারদের। তবে আক্রমণাত্মক ম্যাচ খেলার ইঙ্গিত দিলেন টটেনহাম কোচ পচেত্তিনো, ‘সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগ আমাদের আছে। কিন্তু সেটা খুব কঠিন হবে। কারণ ম্যানসিটি খুব শক্তিশালী দল, আমরা তাদের সমীহ করি। আমরা আক্রমণাত্মক খেলব এবং আধিপত্য ধরে রাখার চেষ্টা করবো।’
নতুন স্টেডিয়ামে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। দর্শক-সমর্থকদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পাওয়ার আশা স্পার কোচের, ‘আমাদের নতুন স্টেডিয়ামে এটি দ্বিতীয় ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগে প্রথম। তাই আশা করবো পরিবেশটা হবে চমৎকার এবং আমাদের প্রতিপক্ষের জন্য কঠিন।’
প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে বেশ শক্ত লড়াই চললেও চ্যাম্পিয়নস লিগে তার প্রভাব ফেলতে চান না লিভারপুল কোচ। বরং জেতার জন্যই খেলবে তার দল। ক্লপ বলেছেন, ‘আমাদের মৌসুম শেষ হয়নি, তাই উন্নতিও থেমে যায়নি। সত্যি কথা বলতে, আমরা জ্বলছি।’
অবশ্য পর্তুগিজ ক্লাবের কোচ প্রতিশোধের চিন্তায় বুঁদ হয়ে নেই। বরং গতবারের ভুলগুলো শুধরে নিতে চান সের্হিও কনসেইসাও। লিভারপুলের মতো বড় দলের বিপক্ষে ম্যাচ হলেও শেষ চারে খেলার উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখছেন তিনি, ‘গত বছর যা ঘটেছে সেটা ছিল গত বছরের, ওখানেই গল্পের শেষ। আমরা যা চেয়েছিলাম সেটা করতে পারিনি এবং প্রতিপক্ষ গোছালো খেলেছে। প্রতিশোধ নেওয়ার কিছু নেই, লিভারপুলকে খুব শক্তিশালী দল হিসেবে দেখছি। কেউই প্রতিপক্ষ হিসেবে লিভারপুলকে খেলতে চাইবে না, কিন্তু আমরা উচ্চাকাঙ্ক্ষী।’ উয়েফার ওয়েবসাইট, গোল ডটকম, বিবিসি