প্রতি বছর সেরা খেলোয়াড়কে পিএফএ দিয়ে থাকে এই মর্যাদার পুরস্কারটি। এবার রহিম স্টারলিংকে পেছনে ফেলে এই খ্যাতি জিতেছেন ফন ডাইক। এই পুরস্কারে হতাশ হলেও ইংল্যান্ডের ক্রীড়া সাংবাদিকদের বিচারে সেরা হয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিডাব্লিউিএ) বর্ষসেরা হয়েছেন স্টারলিং।
তবে তাকে হারিয়ে পিএফএ বর্ষসেরা হয়েছেন ফন ডাইক। ডাচ ডিফেন্ডার পুরস্কারটি জিততে পেছনে ফেলেছেন স্টারলিংয়ের ম্যানসিটি সতীর্থ সের্হিয়ো আগুয়েরো ও বের্নান্দো সিলভার সঙ্গে চেলসির এডেন হ্যাজার্ড এবং লিভারপুল সতীর্থ সাদিও মানেকে হারিয়ে।
২০১৮ সালে সাউদাম্পটন থেকে রেকর্ড ট্রান্সফারে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ‘দামের প্রতি’ সুবিচার করে যাচ্ছেন ফন ডাইক। অলরেডদের রক্ষণভাগে নেতৃত্ব দেওয়ার সঙ্গে গোলেও রাখছেন ভূমিকা। প্রিমিয়ার লিগে নিজে ৩ গোল করার সঙ্গে দুটিতে করেছেন অ্যাসিস্ট। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ২ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করেছেন আরও ২ গোল।
ফন ডাইকের মতো তার দল লিভারপুলও আছে দুর্দান্ত ফর্মে। চলতি শতাব্দীতে প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জেতার সম্ভাবনা জাগিয়েছে তারা। লিগ শিরোপা দৌড়ে শীর্ষে থাকা ম্যানসিটির চেয়ে পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে।
চ্যাম্পিয়নস লিগেরও পারফরম্যান্সের ধারা সচল রেখেছে। গত আসরের ফাইনালিস্টরা টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী মঞ্চের পথে। সেই লক্ষ্যে সেমিফাইনালে পেরোতে হবে তাদের বার্সেলোনা বাধা। গোল ডটকম