রেফারিং নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। সবশেষ ফরাসি কাপ ফাইনালের হারের পর এক ভক্তকে ঘুষি মারায় গুরুতর শাস্তি পেতে যাচ্ছেন তিনি। ফরাসি ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ৩ থেকে ৮ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার।
কোচ টুখেল স্বীকার করলেন, বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় মানসিকভাবে ভুগছেন। নিসের বিপক্ষে শনিবারের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে তিনি বলেছেন, ‘আমরা সবাই বুঝতে পারছি নেইমার দুঃখে আছে, সে এখন খুশী নয়। সে হারতে ঘৃণা করে। আর তাকে নিয়ে যা বলা হয়, তার প্রভাব পড়ে। সে অভিমান করে।’
এই দুঃসময়ে নেইমারের পাশে থাকছেন টুখেল, ‘আমি শুধু এটুকু বলতে পারি যে নেইমারের মতো কাউকে মূল্যায়ন করা সহজ, যার হৃদয় অনেক বড়। সে তার হৃদয়টা সবাইকে দেখাক, সেটা আমাদের জন্য ভালো হবে।’ গোল ডটকম