‘৪-০ গোলে জিততে পারে লিভারপুল’

GettyImages-1146320985-696x464ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে প্রথম লেগে বাজেভাবে হেরে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার শঙ্কায় লিভারপুল। টানা দ্বিতীয়বার শিরোপার লড়াই নিশ্চিত করতে মঙ্গলবার অ্যানফিল্ডে তাদের সামনে পাহাড়সম কঠিন চ্যালেঞ্জ। কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় লেগে অঘটন সম্ভব বিশ্বাস ম্যানসিটির ইকে গুন্ডোগানের।

বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হারের পরও লিভারপুল ঘুরে দাঁড়াতে পারবে, মনে করেন ম্যানসিটির গুন্ডোগান। দ্বিতীয় লেগে ৪-০ গোলে রেডদের জেতার সামর্থ্য আছে বলছেন তিনি।

ইনজুরিতে দুই তারকা স্ট্রাইকার রবের্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহকে পাবে না লিভারপুল। তারপর তারা বার্সার বিপক্ষে অঘটন ঘটাতে পারবে মনে করেন জার্মান মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে নিয়ে তিনি বলেছেন, ‘এটা নিয়ে আমি এরই মধ্যে ভেবেছি এবং কোনোভাবে আমার মনের মধ্যে ধারণা হচ্ছে এই লড়াই এখনও শেষ হয়নি। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ক্লপের মতো একজন উজ্জীবিত কোচ তার খেলোয়াড়দের নিয়ে অ্যানফিল্ডে বার্সার মতো পরিপূর্ণ একটি দলকে এক ম্যাচে পুরোপুরি ধসে দিতে পারে।’

মঙ্গলবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও বার্সেলোনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। গোল ডটকম