কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩৮ মিনিটে সান্ত্বনা খাতুনের গোলে লালমনিরহাট এগিয়ে যায়। এরপর ৫৬, ৫৯ ও ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিভা। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৬টি গোল তার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের মুন্নি আক্তার। এছাড়া উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে গোলাপি আক্তারের হাতে।
চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স আপ দল ২৫ হাজার টাকা পেয়েছে।