এক ম্যাচ খেলতেই ৬ হাজার মাইল পাড়ি দিতে হবে ম্যানইউকে!

কাজাখস্তানে খেলতে লম্বা পথ পাড়ি দিতে হবে ম্যানইউকেইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দল তারা। কিন্তু সময়ের পালা বদলে নিজেদের হারিয়ে খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে একসময়কার শক্ত প্রতিদ্বন্দ্বীরা এবার প্রতিযোগিতাটিতে খেলারই সুযোগ পায়নি। ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলতে হবে। ‍এই হতাশা তাদের আরও দুঃস্বপ্নে রূপ নিয়েছে এবার। ইউরোপা লিগের ড্র ভাগ্যে এক ম্যাচ খেলতে ম্যানইউকে পাড়ি দিতে হবে ৬ হাজার মাইল!

শুক্রবার হয়েছে ইউরোপা লিগের ড্র। মোনাকোর ড্র অনুষ্ঠানে ‘এল’ গ্রুপে ম্যানইউয়ের প্রতিদ্বন্দ্বী কাজাখস্তানের দল আস্তানা। এই ম্যাচ খেলতে কাজাখস্তানের রাজধানী নূর-সুলতানে যেতে বলে ম্যানইউকে। ম্যানচেস্টার থেকে আস্তানার মাঠে গিয়ে খেলতে উলা গুনার সুলশারের দলকে পাড়ি দিতে হবে মাত্র ৬ হাজার মাইল!

প্রিমিয়ার লিগের কঠিন সূচির মধ্যে আস্তানার বিপক্ষে ম্যাচটি আরও ভাবনার মধ্যে ফেলে দিয়েছে ম্যানইউকে। কাজাখস্তানের রাজধানীতে গিয়ে খেলতে যাওয়ার পথে ভ্রমণক্লান্তি বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। যদিও নূর-সুলতানে প্রথমবার ম্যানইউয়ের কোনও সূচি চূড়ান্ত হওয়ায় দলটির ভক্তদের জন্য দারুণ একটি ভ্রমণের সুযোগও তৈরি হয়ে গেছে। ম্যানচেস্টার থেকে সাড়ে ৬ ঘণ্টার বিমান জার্সি উপভোগ্যই হওয়ার কথা!

ইউরোপা লিগের গ্রুপ পর্বে ম্যানইউয়ের অন্য দুই প্রতিপক্ষ সার্বিয়ার পার্টিজান বেলগ্রেড ও ডাচ ক্লাব এজেড আলকমার্ক। তাদের প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ‍‘এফ’ গ্রুপে রয়েছে জার্মানির এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট, বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিগা ও পতুর্গালের ভিক্তোরিয়ার সঙ্গে।

প্রিমিয়ার লিগের আরেক ক্লাব উলভস ‘কে’ গ্রুপে খেলবে তুরস্কের বেসিকতাস, পর্তুগিজ দল ব্রাহা ও স্লোভাকিয়ার ব্রাতিসলাভার বিপক্ষে। ডেইলি মেইল