যদিও মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) দাবি, তাদের অধিনায়ক ও কোচ দুজনই ভোট দিয়েছেন ফিফা বর্ষসেরায়। কিন্তু তালিকায় তাদের নাম না থাকায় এখন ফিফার কাছে এর ব্যাখা চাইবে ইএফএ। এজন্য ফিফা বরাবর চিঠি দিচ্ছে তারা।
ইএফএ’র দাবি, মিশরের ভারপ্রাপ্ত কোচ শাউকি ঘারিব ও অধিনায়ক আহমেদ এলমোহাম্মদী দুজনই সালাহকে ভোট দিয়েছেন। কিন্তু তাদের কারও ভোটই গণনা করা হয়নি। ফিফা থেকে প্রকাশিত সব দেশের খেলোয়াড় ও কোচের ভোট দেওয়ার তালিকায় পাওয়া যায়নি মিশরের নাম।
এবারের ফিফা বর্ষসেরা জিতেছেন লিওনেল মেসি। মিলানের জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার ওঠার পর সালাহ তার টুইটার অ্যাকাউন্ট থেকে ‘মিশর’ লেখা ফেলে দিয়েছেন। এখন তার প্রোফাইলে শুধু লেখা ‘ফুটবলার ফর লিভারপুল এফসি’।
একই সঙ্গে একটি টুইটও পোস্ট করেছেন। যেখানে লিভারপুল ফরোয়ার্ড লিখেছেন, ‘তারা যতই মিশর ও মিশরের মানুষের প্রতি আমার ভালোবাসা পাল্টে ফেলার চেষ্টা করুক না কেন, সফল হবে না।’ বিবিসি