দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে মুখোমুখি ইতালি-কোস্টারিকা

ময়দানী ম্যাচে শুক্রবার মুখোমুখি ইতালি-কোস্টারিকা। প্রথম ম্যাচগুলোতে জয় পাওয়াতে আজকে যেই জয়লাভ করবে তারাই চলে যাবে দ্বিতীয় পর্বে। আর পরাজিত দলকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের ফলাফলের ওপর। ড্র হলে উভয় দলকেই শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্য ইতালি কোচ সিজারে প্রানদেল্লির ট্যাকটিকাল ধূর্ততা দিয়ে পিরলো, ডি রসি, বালোতেল্লি, কিয়োলিনিকদের যেভাবে তৈরি করেছেন। তাতে গত ম্যাচের মতই এই ম্যাচেও যদি তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে আজই দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে সক্ষম হবে আজ্জুরিরা। তবে লুইস পিন্টোর কোস্টারিয়া চাইবে জিততে না পারলেও একটি পয়েন্ট যেন তারা তুলে নিতে পারে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।