চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর এদিন বদলি মাঠে নামেন এমবাপে। এরপর ডানপ্রান্ত দিয়ে ঢুকে ৭০ মিনিটে নেইমারকে গোল করাতে সহায়তা করেন ফরাসি ফরোয়ার্ড। তাতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো পিএসজি। অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারিয়ে ২ পয়েন্ট পেছনে থেকে পিএসজির পরে নঁতে (১৬)।
দলকে জিতিয়ে নেইমার বললেন, ‘আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে সাহায্য করা। এ কারণেই আমি এখানে। এমন কঠিন ম্যাচে গোল করতে পারা সত্যিই দারুণ।’
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের মাঠে নামবে পিএসজি। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচ খেলতে পারবেন না লিগ ওয়ানে দলের গত তিনটি গোলই করা এই ফরোয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ ৩০ মিনিট জাদু দেখানো এমবাপে ফেরায় দারুণ কিছুর প্রত্যাশা পিএসজির।