ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে উদ্বোধনী দিনে আটটি ম্যাচের মধ্যে চারটি পরিচালনা করেন নারী রেফারি তাহমিনা, শাবনূর ও সুমাইয়া।
প্রথম দিনে জাগো নিউজ ৬-০ গোলে নিউজ টোয়েন্টিফোরকে, বাংলাভিশন ১-০ গোলে দীপ্ত টিভিকে, ডেইলি স্টার একই ব্যবধানে ডিবিসিকে, মাছরাঙা টেলিভিশন ৩-১ গোলে দৈনিক সংবাদকে, বৈশাখী টেলিভিশন ৩-০ গোলে ইটিভিকে এবং সমকাল ৫-১ গোলে সময় টেলিভিশনকে হারিয়েছে।
এছাড়া বিটিভি-চ্যানেল টোয়েন্টিফোর এবং বাংলাদেশ প্রতিদিন-গাজী টেলিভিশন ড্র করেছে। দুটি ম্যাচেরই ফল ১-১।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফার হেড অব টেকনিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিস য়ুর্গ নেপফার, ফিফার দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকনিক্যাল কনসালটেন্ট চোকি নিমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং এক্সিকিউটিভ সাফি আবেদীন এবং বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম।