ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরুতে মাহফুজুল হকের গোলে এগিয়ে যায় নিউজ টোয়েন্টিফোর। শেষ মুহূর্তে আতিকুর রহমানের গোলে সমতা নিয়ে আসে বাংলা ট্রিবিউন। ম্যাচের সেরা খেলোয়াড় মাহফুজুল।
বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনের প্রতিপক্ষ জাগো নিউজ। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে জাগো নিউজ ৬-০ গোলে নিউজ টোয়েন্টিফোরকে হারিয়েছিল।
দিনের অন্যান্য ম্যাচে দৈনিক যুগান্তর ২-০ গোলে গাজী টেলিভিশনকে, চ্যানেল আই একই ব্যবধানে বাংলাদেশ টেলিভিশনকে এবং ঢাকা ট্রিবিউন ৩-২ গোলে মাছরাঙা টেলিভিশনকে হারিয়েছে। দৈনিক কালের কণ্ঠ-ডিবিসি এবং দৈনিক ইন্ডিপেনডেন্ট-বাংলাভিশন ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়েছে। আর সময় টেলিভিশন মাঠে অনুপস্থিত থাকায় দৈনিক নয়া দিগন্তকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করেছেন রেফারি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার সত্যজিত দাশ রুপু, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান, নয়া দিগন্তের ক্রীড়া সম্পাদক কামাল আহমেদ এবং বাসসের ক্রীড়া সম্পাদক স্বপন বসু।
ছবি: সাজ্জাদ হোসেন