বার্সেলোনা, চেলসি ও রিয়াল মাদ্রিদের পর চতুর্থ অ্যাওয়ে দল হিসেবে অ্যানফিল্ড স্টেডিয়ামে তিন বা তার বেশি গোল করলো সলসবুর্গ। কিন্তু একমাত্র দল হিসেবে তারা ব্যর্থ হলো জিততে। বুধবার লিভারপুল ৩-১ গোলে প্রথমার্ধ শেষ করে। বিরতির পর কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোল খায় তারা। ৬৯ মিনিটে মোহাম্মদ সালাহর গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
তিন গোলে এগিয়ে যাওয়ার পর পাল্টা আক্রমণে যাওয়ার খেসারত দিতে হয়েছে মনে করেন ক্লপ। প্রতিপক্ষ এভাবে ঘুরে দাঁড়ানোয় রক্ষণভাগের দুর্বলতা আরও ভালোভাবে টের পাওয়া গেছে। কিন্তু ক্ষুব্ধ নয় জার্মান কোচ। ইতিবাচক দিকগুলো খুঁজে বের করছেন তিনি, ‘ম্যাচের পরে শিক্ষা নেওয়ার চেয়ে ম্যাচের সময় শিক্ষা নেওয়াটা বেশি ভালো। আমরা যদি ৪-৩ গোলে হেরে যেতাম, তাহলেও একই শিক্ষা পেতাম। এই ম্যাচে আমরা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি।’
জয়টা স্বস্তিদায়ক বললেন ক্লপ, ‘আমরা ৪-৩ গোলে জিতেছি, ৩ পয়েন্ট পেয়েছি। ভালো লাগছে। আমি জানতাম, আমাদের আরও উন্নতি করতে হবে। এখন সেটা প্রত্যেকে বুঝতে পারলো।’ নিজেদের পারফরম্যান্স নিয়ে কোচের মূল্যায়ন, ‘আমি মনে করি প্রথম ৩০ মিনিট আমাদের জন্য অসাধারণ সময় ছিল। এরপর সলসবুর্গ তাদের কৌশল পাল্টালো এবং আমরা বল পায়ে রাখতে পারলাম না, তখন থেকে আমাদের জন্য সমস্যা শুরু হলো। আমি ক্ষুব্ধ নয়। আমরা ভালো খেলেছি এবং ম্যাচে ফিরতে অনেক পরিশ্রম করেছি। গোলগুলোও ছিল সুন্দর।’