হিলিতে সোমা ওঁরাও স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হিলিতে শুরু হলো সোমা উড়াও ফুটবল প্রতিযোগিতাদিনাজপুরের হিলিতে আদিবাসী সোমা ওঁরাও স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।



হাকিমপুর উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় হিলির ছাতনি রাউতাড়া ফাজিল মাদ্রাসা মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মল্লিক খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে উদয়গিরি ফুটবল একাদশ ও পালি জোহার স্পোর্টিং একাদশ মুখোমুখি হয়। ৩-১ গোলে পালি জোহার একাদশকে হারায় উদয়গিরি।

এই প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকদের সমন্বয়ে গঠিত ৮টি দল অংশ নিচ্ছে। সোমা ওঁরাও এর ছেলে বাদল তিগ্যারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনি রাউতাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার সহ আরও অনেকে।