পেনাল্টি উত্তেজনায় প্রাণ গেলো ব্রাজিল ভক্তের!

ব্রাজিল ভক্তফুটবল মানেই উত্তেজনা। অার সেই উত্তেজনাতেই প্রাণ গেলো এক ব্রাজিল ভক্তের! শনিবার পেনাল্টি শুটআউটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ৬৯ বয়সী এক ব্রাজিল ভক্ত। ওয়েব পোর্টাল জি ওয়ান শনিবার জানিয়েছে, বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ব্রাজিল বনাম চিলির ম্যাচ চলাকালীন চরম উত্তেজনা নিয়ে খেলা দেখতে দেখতেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া শ্বাসরুদ্ধকর ওই ম্যাচের উত্তেজনায় ব্রাজিল ভক্ত ৫০ বছর বয়সী এক নারী হৃদরোগে আক্রান্ত হন এবং আরও ১০০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।