মারেকে হারিয়ে শেষ চারে দিমিত্রভ

দিমিত্রভউইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে হারিয়ে শেষ চারের টিকি কেটেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। কোয়ার্টার ফাইনালে ২৩ বছর বয়সী দিমিত্রভের কাছে প্রথম সেটে কোনও পাত্তাই পাননি ব্রিটিশ তারকা মারে। হেরেছেন ৬-১ গেমে। পরের সেটে কিছুটা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি মারের। হেরেছেন ৭-৬ (৭-৪), ৬-২ গেমে। এ জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলেন দিমিত্রভ।