পেত্রা কেভিতোভাইউগিন বুচার্ডকে হারিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা ঘরে তুললেন পেত্রা কেভিতোভা। ফাইনালে বুচার্ডকে হারিয়েছেন ৬-৩, ৬-০ গেমে। শনিবার কানাডিয়ান বুচার্ডকে হারাতে সময় নিয়েছেন মাত্র ৫৫ মিনিট। একপেশে এই খেলাতে প্রতিপক্ষকে প্রতিরোধই গড়তে দেননি ষষ্ঠ বাছাই কেভিতোভা। এর আগে ২০১১ সালে উইম্বলডনের শিরোপা ঘরের তুলেছেন তিনি। অপরদিকে এই প্রথমবারের মতো কানাডিয়ান হিসেবে কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন বুচার্ড।