হিগুয়েইনের শটটি গোল না, ছিল সাইড নেটিং!

হিগুয়েইনফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। তবুও আক্ষেপের সীমা নেই ভক্তদের। সব ছাপিয়ে এখন বিতর্কে উঠে এসেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৫ মিনিটে হিগুয়েইনের না হওয়া গোলটি নিয়ে। ডান প্রান্ত থেকে পেরেজের ক্রসটি জালে ঠিকই পাঠিয়েছিলেন হিগুয়েইন। কিন্তু সেই শটটটি বিতর্কিত অফসাইডের খাড়ায় পড়ে। তবে এখন বিতর্ক উঠেছে ওই শটটি সত্যিই গোলে প্রবেশ করেছিল কি না-- তা নিয়ে। খেলা শেষে ম্যাচ রিপোর্ট বলা হয়েছে, ওটা আদপেই গোল ছিল না। প্রশ্ন করতে পারেন জালে বল পাঠালে গোল হবে না কেন? উত্তর হলো-- বলটি জালে জড়িয়েছে ঠিকই কিন্তু বাইরে থেকে! একে বলা হয় 'সাইড নেটিং'। এ নিয়েই তুমুল বিতর্ক চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। কেউ কেউ বলছেন, এটা ছিল ফিফার ষড়যন্ত্র। কিন্তু সব কিছু পরিষ্কার করে দিয়েছে ম্যাচটির ওই সময়ে তোলা কিছু ছবি। ম্যাচের ভিডিও ‌‌‌দেখলে হঠাৎ করে বোঝার উপায় নেই যে বলটি আসলেই গোলবারের বাইরের দিয়ে পাশের নেট স্পর্শ করেছিল। শটটি বেশ গতি সম্পন্ন হওয়ায় সাধারণ চোখে তা বিভ্রম সৃষ্টি করে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তাই বিষয়টি পরিষ্কার বোঝার কথা নয়। তবে স্থির চিত্রই আসল রহস্য তুলে ধরেছে।