অ্যাঙ্গেলা ম্যার্কেলব্রাজিলকে হারিয়ে ফাইনালে ওঠে গেছে জার্মানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঐতিহাসিক এই লড়াইটা কোনওভাবেই মিস করতে চান না জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তাই অাগামী রবিবার নিজ দলকে সমর্থন যোগাতে ফাইনালের সেই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। শুধু মারকেল একাই থাকবেন না সঙ্গে থাকবেন জার্মান রাষ্ট্রপতি জোয়াকিম গাউক। সরকারি এক সূত্রে এ কথা জানিয়েছে জার্মানি। বুধবার জানানো হয়, আগামী ১২-১৪ জুলাই রিওডি জেনিরোর সফরে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে সফর সঙ্গী হবেন রাষ্ট্রপতি জোয়াকিম গাউক। তারা একত্রে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন। উল্লেখ্য, বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছে জার্মানি।