বৃহস্পতিবার এক বিস্ময়কর খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য সান। পত্রিকাটি এক খবরে দাবি করেছে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে বিক্রি করে দেবে বার্সা! এর নেপথ্য হিসেবে বার্সেলোনার অর্থনৈতিক ভারসম্যের কথা বলছে পত্রিকাটি।
এমএসএন জুটিতে বার্সার খ্যাতি এখন তুঙ্গে। একইসঙ্গে খ্যাতির বিড়ম্বনাও বাড়ছে ক্রমশ। এই ত্রয়ী ক্লাবটির মোট রাজস্ব আয়ের ৭৩ শতাংশ নিজেদের পকেটে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাদেরকে নতুন চুক্তির প্রস্তাব দিলে বার্সার ব্যয় আরও বাড়বে। এই বিষয়টি ভাবিয়ে তুলছে বার্সা কর্তৃপক্ষকে। আর এই কঠিন সংকটের মধ্যে টাকার থলে নিয়ে দল বদলের বাজারে দৌঁড়াচ্ছে দুই ইংলিশ দৈত্য ম্যানসিটি ও ম্যানইউ।
অবশ্য বার্সা সভাপতি জোর গলায় বলছেন, লাতিন আমেরিকান ত্রিফলা বিক্রির জন্য নয়। যদিও দলটির অর্থনৈতিক অবস্থা হয়তো নীতি বদলাতে বাধ্য করতে পারে ন্যু ক্যাম্পের অধিবাসীদের।
/এমআর/