আজ মাঠে নামছে ম্যানইউ, ইনজুরিতে ওয়েন রুনি

2330592_heroaম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না ওয়েন রুনি। লিচেস্টার সিটির বিপক্ষে খেলায় অ্যাঙ্কেলের ইনজুরি পড়ে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে পড়েন এই ইংলিশ স্ট্রাইকার।
খবরটি নিশ্চিত করেছেন ম্যানইউ বস লুই ফন গাল। ম্যানইউ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যতটা ভেবেছিলাম রুনির ইনজুরি তার চাইতে মারত্মক। তবে রুনির সুস্থতা আমাদের জন্য জরুরি। আমি জানি না কতদিনের মধ্যে সে সেরে উঠবে। সেটা চিকিৎসকেরাই বলতে পারবেন।
তিনি জানান, শনিবার ওয়েহামের বিপক্ষে ম্যাচে থাকছেন না রুনি। মঙ্গলবার উলফসবার্গের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রুনি খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে ফন গাল বলেন, আমার মনে হয় সে খেলতে পারবে না।
ম্যানইউ ছাড়াও শনিবার আর্সেনাল নামছে সান্ডারল্যান্ডের বিপক্ষে, ম্যানসিটি খেলবে স্টোক সিটির বিপক্ষে ও লিচেস্টার সিটি খেলবে সোয়ানসিটির বিপক্ষে।

/এমআর/