বার্সা-ভ্যালেন্সিয়া মুখোমুখি শনিবার

barcaভ্যালেন্সিয়ার দায়িত্ব নিয়ে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ জুটির সামনে পড়তে যাচ্ছেন দলটির নবনিযুক্ত কোচ গ্যারি নেভিল। শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় বার্সার বিরুদ্ধে মাঠে নামছে ভ্যালেন্সিয়া। মেসি-নেইমার-সুয়ারজেরা এদিন ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেবেন।
গত ৩/৪ ম্যাচে রিয়াল, রোমাসহ শক্তিশালী প্রতিপক্ষকে বার্সা যেভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে তাতে গ্যারি নেভিলের কপালের ভাজ আরও বাড়বে হবে সে বিষয়ে সন্দেহ নেই।
ভ্যালেন্সিয়া এ মৌসুমে বরাবরের মতো দাপটের সঙ্গে খেলতে পারছে না। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে তাদের অবস্থান। কাতালন ক্লাবটির চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে তারা।
অন্যদিকে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে এমএসএন জুটি। এল ক্লাসিকোতে রিয়ালকে বিধ্বস্ত করার পর একে একে রিয়াল সোসিয়েদাদ, রোমা ও ভিয়ানোভেন্স‌‌কে উড়িয়ে দিয়েছে বার্সা। যদি এমএসএন-ত্রয়ী নিজেদের ফর্ম ধরে রাখেন তবে তিক্ত অভিজ্ঞতা দিয়েই গ্যারি নেভিলের অভিষেক হচ্ছে তা একপ্রকার বলাই যায়!

/এমআর/